শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৫   ০৭:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষে ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় মানুষ হতাহত হন।

তবে একসঙ্গে ৬৩ মানুষের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি। সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়। কিন্তু গত রাতের দুর্ঘটনার পর অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন বলে জানিয়েছেন রেডক্রসের এ কর্মকর্তা। উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিল ৪ হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন ৪ হাজার ৫৩৪ জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।