শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৫   ০৩:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।’ কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’ কিম সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।