শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানল ভারতে

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৫   ১০:২২ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে উপকূলে আছড়ে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ৩ থেকে ৪ ঘণ্টা স্থলে তাণ্ডব চালাবে।

স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূল অতিক্রম করবে বিধায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঘূর্ণিঝড় আঘাত হানার ব্যাপারে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, “সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।