শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অবিলম্বে গাজায় তীব্র হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০১:১০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তীব্র হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে।মার্কিন মধ্যস্থতায় হামাস যে যুদ্ধবিরতি চুক্তি করেছে গোষ্ঠীটি তা লঙ্ঘন করেছে অভিযোগ তুলে নেতানিয়াহু এই হামলার নির্দেশ দিয়েছেন। 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।”

চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হামাসকে দ্রুত নিহত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দিতে হবে। ইসরায়েলের অভিযোগ, হামাস নিহত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তরে ইচ্ছাকৃতভাবে বিলম্ব  করছে। এছাড়া যেসব ইসরায়েলির দেহাবশেষের অবস্থান তেল আবিব কর্তৃপক্ষ জানে তাদের দেহ হামাস হস্তান্তর করছে।

তবে অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, ইসরায়েল মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। তারা গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিয়েছে এবং রেড ক্রসের কর্মীদেরসহ অনুসন্ধান দলগুলোকে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রবেশ করতে বাধা দিয়েছে। 
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।