শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, তবু ট্রাম্প বললেন— ‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার (২৮ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা নেই। কিছুই সেটা বিপন্ন করবে না”।

তিনি আরও বলেন, “হামাস একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত করেছে। এটাই তাদের করা উচিত ছিল। এমন হলে তাদের জবাব দিতেই হবে।” তবে ইসরায়েল হামাসকে দায়ী করলেও কোনো প্রমাণ সামনে আনেনি। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।

ইসরায়েল দাবি করেছে, তাদের টার্গেট ছিল “প্রতিরোধ যোদ্ধারা”। প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এর পাশাপাশি গাজা পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।