শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় ১০০ জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ০৪:৩২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় ১০০ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরপর আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে। বিবৃতিতে দখলদাররা বলেছে, তারা গাজার প্রায় ৩০ জায়গায় হামলা চালিয়েছে। এতে হামাসের অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা। এর আগে গতকাল রাতে গাজায় ‘তাৎক্ষণিক’ ও ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওইদিন বিকালে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়। তবে তার ওপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয়।

ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এছাড়া মৃত জিম্মিদের মরদেহ সময়মতো ফেরত না দিয়ে হামাস চুক্তি ভঙ্গ করেছে বলেও দাবি করে তারা। এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। তার নির্দেশের কয়েক ঘণ্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় এসে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এতে এক পরিবারের ১৮ জনসহ প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করলেও হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। গতকাল নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।