শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মাত্র চারদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন। বাংলাদেশি অর্থে যা ৪০ লাখ টাকার বেশি। সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ৩১ বছর হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি।

গালফ নিউজ জানিয়েছে, হায়দার আলীকে যখন লটারি কর্তৃপক্ষ ফোন করেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন, কত গ্রাম সোনা জিতেছি? তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়ত মজা করছিলেন। কিন্তু সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে উঠেন। লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কি করবেন সেটি এখনো ঠিক করেননি হায়দার। এরআগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ২৪ ক্যারেটে ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন। এরমাধ্যমে দুই প্রবাসী বাংলাদেশি পর পর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখপতি বনে গেছেন।

সূত্র: গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।