শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় হচ্ছে দেশদ্রোহিতার মামলা

প্রকাশিত - ৩০ অক্টোবর, ২০২৫   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি জাতীয় সংগীত গাওয়া কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় স্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা পুলিশকে এই মামলা করার নির্দেশ দিয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, দলীয় এক অনুষ্ঠানে আসামের শ্রীভূমিতে কংগ্রেসের অনুষ্ঠানে স্থানীয় নেতারা বাংলাদেশের জাতীয় সংগীত গান। যা দুইদিন আগে অনলাইনে ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা এর নিন্দা জানিয়ে বলেছেন, কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন।

তিনি বলেন, “ভারতের জাতীয় সংগীত যে ভক্তি নিয়ে গাওয়া হয়, বাংলাদেশের জাতীয় সংগীতটিও ওই একইরকম ভক্তি নিয়ে গাওয়া হয়েছিল। আসামের মানুষ কোনো পরিস্থিতিতেই এটি মেনে নিতে পারে না।” যারা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা এবং গ্রেপ্তার করা হবে বলে গতকাল জানান হিমান্ত। আসামের মুখ্যমন্ত্রী ভারতের সাত রাজ্য নিয়ে যে ‘বৃহৎ বাংলাদেশের’ কথা বলা হয় সেটির সঙ্গে এই জাতীয় সংগীত গাওয়ার বিষয়টিকে যুক্ত করেছেন। হিমান্ত কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি যেন উল্টো খুশি হয়েছেন। হিমান্ত বলেন, “কোনো ব্যবস্থা না নিয়ে। মনে হচ্ছে গোগুল আড়ালে খুশি হয়েছেন। আমাদের ভূমি বাংলাদেশের অংশ হিসেবে যে দাবি করা হয়, এটি তার চেয়ে কম নয়।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।