শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইস্তাম্বুলে আফগান-পাকিস্তান আলোচনা পুনরায় শুরু হচ্ছে

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৫   ০১:২৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা থামানোসহ দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইস্তাম্বুলে আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। আফগানভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানি আলোচক দল দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল; তারা ইস্তাম্বুলে আলোচনা প্রক্রিয়ায় পুনরায় যুক্ত হয়েছে।

সূত্রগুলো টোলো নিউজকে জানিয়েছে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আফগান-পাকিস্তানি আলোচকরা মতামত বিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, গত রাতে পাকিস্তানি প্রতিনিধিদল কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে ইস্তাম্বুল শহর ত্যাগ করেছিল।

আফগান-সমর্থিত পাকিস্তানি তালেবানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সম্প্রতি আফগানিস্তানের ভেতরে হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানও পাকিস্তানের সীমান্তের ভেতরে হামলা চালায়। কয়েক দিনের সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক সেনা প্রাণ হারায়। উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় কাতার ও তুরস্কের মধ্যস্ততায় দোহায় দুই দেশ আলোচনায় বসে এবং একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছে।

এরপর উভয় দেশের প্রতিনিধিতা স্থায়ী শান্তি বাড়াতে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইস্তাম্বুলে টানা দুই দিন আলোচনা চালিয়ে যায়। তবে কোনো ভালো ফল না আসায় বুধবার এই আলোচনা ভেস্তে যায়। বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কারও স্বার্থেই কাজ করছে না। তারা সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।