শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত - ০১ নভেম্বর, ২০২৫   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় শনিবার (১ নভেম্বর) সকালে আগুন লাগার এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন ও বিপুলসংখ্যক দমকলকর্মী পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে। এর আগে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬০তলা পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।