শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কেনিয়ায় বড় ভূমিধস : নিহত বেড়ে ২১, নিখোঁজ ৩০

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০১:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কয়েক দিন ধরে প্রবল বর্ষণের জেরে বড় ভূমিধস ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি অঞ্চলে। এতে নিহত হয়েছেন অন্তত ২১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৩০ জন। শুক্রবার ৩১ অক্টোবর গভীর রাতে চেসোঙ্গোচ জেলার রিফ্ট উপত্যকা অঞ্চলে ঘটেছে এই ভূমিধস। নিহত ও নিখোঁজের পাশপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়ঘর ধ্বংস হয়েছে এবং ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। শনিবার ১নভেম্বর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়ায় এবং বৃষ্টি এখনও থাকায় উদ্ধার তৎপরতায় কাঙিক্ষত গতি আনা যাচ্ছে না।

ভূমিধস থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি কেনিয়ার টেলিভিশন চ্যানেল সিটিজেন টেলিভিশনকে বলেছেন, অন্যান্য দিনের মতো তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে শুক্রবার ৩১ অক্টোবর রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে পেরে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করেন। কেনিয়ার পার্বত্য জেলা চেসোঙ্গোচে ভূমিধস বিরল কোনো দুর্যোগ নেয়। এর আগে ২০১০ এবং ২০১২ সালের বর্ষাকালেও ভূমিধস ঘটেছিল এই জেলায় এবং এ দুই ভূমিধসে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর ২০২০ সালে ব্যাপক বন্যায় একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল।

 উৎস : সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।