শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৫   ০৩:১৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়া রুশ হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহতও হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঝাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ। টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার ১ নভেম্বর  রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত ২ জন আহত এবং ঝাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় ২ জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার।”

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন। সেনা অভিযান শুরুর ৮ মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী। এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। এদিকে রাশিয়ার কাছ থেকে এসব অঞ্চল ফিরিয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ফলে এই চার অঞ্চলে নিয়মিত রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘাত চলছে। তবে অন্য তিন প্রদেশের তুলনায় ঝাপোরিজ্জিয়ায় সংঘাত হচ্ছে অনেক বেশি। প্রায় প্রতিদিন ঝাপোরিজ্জিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে রুশ বাহিনী। রোববারের টেলিগ্রাম পোস্টে ফেদেরভ জানিয়েছেন, শনিবার ঝাপোরিজ্জিয়ার ১৮টি স্থানে হামলা চালিয়েছে রুশ সেনারা।

সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...