শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গাজায় টিকাদান কর্মসূচি শুরু জাতিসংঘের

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৫   ০২:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বৃহত্তম এই বৈশ্বিক সংস্থার মুখপাত্র ফারহান হক। সংবাদ সম্মেলনে ফারহান হক বলেন, “যুদ্ধের কারণে গত দু’বছর গাজায় পূর্ণমাত্রায় টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়নি। ফলে সেখানে অনেক শিশু টিকা পায়নি। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, টিকাবঞ্চিত এসব শিশুর সংখ্যা অন্তত ৪৪ হাজার। এই শিশুদের টিকার আওতায় আনতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

ফারহান জানান, জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউনিসেফ, ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা আনরোয়া এবং বৈশ্বিক স্বাস্থ্য নিরপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাদান কর্মসূচি। গাজার এই শিশুদের ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাশি, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম, মাম্পস এবং রুবেলা টিকার ডোজ দেওয়া হবে। গাজার ১৫০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১০টি মোবাইল ক্লিনিকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৫০ জন চিকিৎসক এবং ৪৫০ জনেরও অধিক স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে পরিচালিত হবে এই কর্মসূচি। টিকার ডোজ, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ইতোমধ্যে গাজায় পৌঁছে গেছে বলেও গতকালের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ফারহান হক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।