শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৩:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে।  শুক্রবার অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানান, অবৈধ অস্ত্র রাখাকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা আগে একটি লঘু অপরাধ ছিল। পাশাপাশি দেশজুড়ে অস্ত্র লাইসেন্স পুনরায় পর্যালোচনা করা হবে।

গত শনিবার ক্রিটের পাহাড়ি গ্রাম ভোরিজিয়ায় সংঘর্ষে ৩৯ বছর বয়সী এক পুরুষ ও ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন, যারা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের সদস্য ছিলেন। এই বন্দুকযুদ্ধের কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ ঘটে, যা একটি পরিবারের মালিকানাধীন ছিল। ঘটনার পর সশস্ত্র পুলিশ দ্রুত গ্রামে পৌঁছায়। নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র চোরাচালান, গাঁজা চাষ এবং গবাদি পশু চুরির মতো অপরাধ দমনে ক্রিটে স্থায়ীভাবে অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সংঘর্ষে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র-যার মধ্যে শটগান এবং অন্তত একটি একে-৪৭ রাইফেল রয়েছে। যা এখনও উদ্ধার করা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।