শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, তোলপাড় নেটমাধ্যম

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ০৬:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ। এদিকে সামাজিক মাধ্যমে শনিবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেন শাকিব খান। দেখা যায়, এই ‘সোলজার’ লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন মেগাস্টার।

মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। এ সময় তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়। এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন। সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি। 

এ সময় গোঁফ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল।’- বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোঁফটা আসল নাকি নকল, তা স্পষ্ট হওয়া যায়নি। প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।