শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পারমাণবিক পরীক্ষার প্রস্তাব তৈরির কাজ চলছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৫   ১২:০৭ এএম
webnews24

২৪ঘন্টা  অনলাইন : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সম্ভাব্য রুশ পারমাণবিক পরীক্ষার প্রস্তাব তৈরির কাজ চলছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। তাসের প্রতিবেদনে ল্যাভরভের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়েছে এবং এর ওপর কাজ চলছে। ফলাফল জনসাধারণকে জানানো হবে।’

এই নির্দেশের পেছনে কারণ হলো, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণা—যাতে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করবে। তাস আরো জানায়, ল্যাভরভ বলেছেন, রাশিয়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্রাম্পের ওই নির্দেশনা সম্পর্কে কোনো ব্যাখ্যা পায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ ট্রাম্প নির্ধারিত পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল করেছেন এবং জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটাই প্রথমবারের মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।