শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফিলিপাইনের কাছাকাছি সুপার টাইফুন, আঘাত হানবে প্রচণ্ড শক্তি নিয়ে

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৫   ০৮:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফিলিপাইন উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন ফাং ওং। এটি আজ রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা বা রাতে প্রচণ্ড শক্তি নিয়ে তাণ্ডব চালাবে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টির প্রভাবে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। টাইফুনটি আঘাত হানবে দেশটির উত্তরাঞ্চলের লুজনে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বিকোল অঞ্চলের বড় অংশ এবং লুজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটির বিশাল মেঘপুঞ্জ ইতিমধ্যে লুজনের বড় অংশে আছড়ে পড়েছে। সেসব এলাকায় ১৮৫ কিলোমিটার ঘণ্টা এবং ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। যারপ্রভাবে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতও হচ্ছে। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ হলো লুজন। সেখানকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লুজনে টাইফুনের সর্বোচ্চ সতর্কতা এবং মেট্রো ম্যানিলা এবং আশপাশের অঞ্চলগুলোতে লেভেল-৩ সতর্কতা দেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে বিকোল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেট্রো ম্যানিলার সাংলে বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন পানিতে ডুবে আরেকজন বাতাসের প্রভাবে ভেঙে পড়া বাড়ির নিচের ধ্বংসস্তূপের নিচে চাপা মারা গেছেন। মাত্র গত সপ্তাহে কালমায়েগি নামে আরেকটি শক্তিশালী টাইফুন আঘাত হানে ফিলিপাইনে। কালমায়েগির তাণ্ডবে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১২০ জন নিখোঁজ আছেন। আশঙ্কা করা হচ্ছে তারাও নিহত হয়েছেন। কালমায়েগির ক্ষত সারতে না সারতেই এখন আরেকটি সুপার টাইফুন ফিলিপাইনে তাণ্ডব চালাতে যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত ফিলিপাইনে আঘাত হেনেছে ২১টি সামুদ্রিক ঝড়। এরমধ্যে কালমায়েগি সবচেয়ে বিধ্বংসী ছিল।

সূত্র: রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।