শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ২৪১ ফিলিস্তিনি

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এরপরেও গাজায় হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে গত ২৪ ঘন্টায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

দৈনিক প্রতিবেদনে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে, যেগুলোকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এখনো অনেক হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। কারণ অ্যাম্বুলেন্স ও নাগরিক প্রতিরক্ষা দলগুলো এই সময়ে তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৪১ জন নিহত এবং ৬১৯ জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে ৫২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৯০ জনে পৌঁছেছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।