শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৫   ০৩:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ এই দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, রোববার বন্দরনগরী মাচালার (গুয়াইয়াকিলের দক্ষিণে) কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ২৭ বন্দি শ্বাসরোধে ও “ফাঁসিতে ঝুলে সঙ্গে সঙ্গে মারা গেছেন”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এর আগে রোববার সকালে একই কারাগারে আরেক দফা দাঙ্গায় চার বন্দি নিহত হন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষায়িত পুলিশ ইউনিট। সংস্থাটি জানায়, বন্দিদের নতুন একটি নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ দাঙ্গা শুরু হয়। রয়টার্স বলছে, গত কয়েক বছরে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় শত শত বন্দি প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও সরকার বলছে, এসব সহিংসতার পেছনে প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রগুলোর মধ্যে ক্ষমতা ও এলাকা দখলের সংঘাতই আসলে মূল কারণ। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েক দিন পর দেশটির উত্তরাঞ্চলের শহর এসমেরালদাসের এক কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।