শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

‘দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না’— ভারাক্রান্ত মনে বার্তা মোদির

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৩:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের কেউই রেহাই পাবে না। বিস্ফোরণের ওই ঘটনায় ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মোদি বর্তমানে ভূটান সফরে রয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। জড়িতদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।” তিনি আরও বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। আজ পুরো দেশ তাদের পাশে আছে।” মোদি জানান, তিনি গত রাতভর তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্রাফিক সিগন্যালে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাদা রঙের হুন্দাই আই-২০ মডেলের ওই গাড়িতে বিস্ফোরণে ৯ জন নিহত ও আরও ২০ জন আহত হন। ভারতের এই রাজধানীর ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে আশপাশের আরও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।