শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নয়াদিল্লিতে বিস্ফোরণ: পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ১১ নভেম্বর, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া এই বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, “আমরা দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত।” এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ধীরগতির গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জন প্রাণ হারান এবং আশপাশে থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। ঘটনার সময় এলাকা ছিল মানুষে ভরা। ব্যস্ত সন্ধ্যার ওই মুহূর্তে বিস্ফোরণে অন্তত আরও ২৪ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দিল্লির লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।