শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অন্তত ২০ আরোহী নিয়ে তুর্কি সামরিক বিমান বিধ্বস্ত

প্রকাশিত - ১২ নভেম্বর, ২০২৫   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আজারবাইজান থেকে উড্ডয়নের পর কমপক্ষে ২০ আরোহী নিয়ে একটি তুর্কি সি-১৩০ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

আজারবাইজান সীমান্তের কাছে ঘটনাস্থল থেকে প্রাপ্ত প্রাথমিক ভিডিওতে দেখা গেছে যে, ঘাসের টিলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতুর টুকরো ছড়িয়ে আছে, বিমানের কিছু অংশ এখনো জ্বলছে এবং কালো ধোঁয়া পরিষ্কার আকাশে উঠছে। কাছাকাছি দমকল বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি মাটির দিকে নেমে আসছে এবং তারপর বিস্ফোরিত হয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই ফুটেজটি যাচাই করতে পারেনি। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার অফিস এবং মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়। এছাড়া নিহতের সংখ্যা এখনো স্পষ্ট করা হয়নি।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটিতে তুর্কি এবং আজারবাইজানি সামরিক কর্মীরা ছিলেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।