শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত এপস্টেইনের ইমেইল বার্তায় ট্রাম্পের নাম

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইন এক সহযোগী এবং একজন লেখকের কাছে পাঠানো ইমেইল বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকারবার উল্লেখ করেছেন। বুধবার প্রকাশিত নতুন কিছু ইমেইলে এমনটি দেখা গেছে।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ‘ওভারসাইট কমিটির’ ডেমোক্র্যাট সদস্যরা এসব ইমেইল প্রকাশ করেছেন।তবে এক বিবৃতিতে ইমেইলগুলোকে ‘ভুয়া বয়ান তৈরির মাধ্যমে ট্রাম্পকে কলঙ্কিত করার অপচেষ্টা’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। 

এপস্টেইন নিজের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল ও ট্রাম্পের ঘনিষ্ঠ লেখক মাইকেল ওলফকে ১৫ বছর ধরে এসব ইমেইল লিখেছিলেন। নতুন প্রকাশিত ইমেইলগুলোতে এমন একটি বার্তা রয়েছে, যেখানে এপস্টেইন দাবি করেছেন ট্রাম্প একজন নারীর সঙ্গে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা এই নারীকে এপস্টেইনের যৌন পাচারের শিকার হিসেবে বর্ণনা করেছেন। দোষী সাব্যস্ত যৌন অপরাধী এপস্টেইন ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটানে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।