শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দিল্লি বিস্ফোরণে সংশ্লিষ্টতা : ৪ চিকিৎসকের নিবন্ধন বাতিল করল ভারত

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জন চিকিৎসকের নিবন্ধন বাতিল করেছে ভারতের মেডিকেল কলেজগুলোর নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। এই চিকিৎসকরা হলেন মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল এবং শাহীন সাঈদ। নিবন্ধন বাতিলের ফলে এই চার চিকিৎসক এখন থেকে ভারতের কোথাও চাকরি কিংবা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এক বিবৃতিতে এনএমসির পক্ষ থেকে বলা হয়েছে, এই চার চিকিৎসকের বিরুদ্ধে সন্ত্রাসী নেটওয়ার্কে সংশ্লিষ্টতার অভিযোগ এবং সেই অভিযোগের পক্ষে থাকা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনএমসি।

এই চার চিকিৎসকের মধ্যে মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল কাশ্মিরের বাসিন্দা। আর শাহীন সাঈদের বাড়ি উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ। এই চার জনের ব্যাপরে জম্মু-কাশ্মির পুলিশ, জম্মু-কাশ্মীর মেডিক্যাল কাউন্সিল এবং উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকে এই তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন। কমিশনের শুক্রবারের বিবৃতিতে এই, “ডাক্তারের পেশায় যে সততা, নিবেদন প্রয়োজন, তার সঙ্গে এবং জনসাধারণের আস্থার সঙ্গে এই চার চিকিৎসকের আচরণ অসঙ্গতিপূর্ণ।’’ গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন।

এই বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন উমর নবী সেদিন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর নিজেও চিকিৎসক ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির চালক ছিলেন উমর। দিল্লিতে বিস্ফোরণের প্রায় দু’সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মহম্মদের পোস্টার সাঁটতে গিয়ে গ্রেপ্তার হন আদিল আহমেদ রাথের। পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হরিয়ানার ফরিদাবাদ জেলা থেকে মুজাফফর আহমেদ, মুজাম্মিল শাকিল এবং উত্তরপ্রদেশের শাহারানপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয় শাহীন সাঈদকে। এই তিনজনকে গ্রেপ্তারের দু’দিন পরই ঘটে বিস্ফোরণকাণ্ড। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদাবাদ ও শাহারানপুর থেকে মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এই বিস্ফোরক উদ্ধারের দু’দিন পরেই দিল্লিতে গাড়িবোমার বিস্ফোরণ হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।