শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে কমল সোনার দাম, রোববার থেকে কার্যকর

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ১১:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : এবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায়। আগামীকাল রোববার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়।এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম।

২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন