শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চীনে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৩:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুতটি দেশের ইতিহাসে ১৯৪৯ সালের পর থেকে সবচেয়ে বড়। গত শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এদিন দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণের মজুত পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একইসঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র পৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকাজুড়ে প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে  দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই খনিটির অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।