শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ০৫:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি চার্টার্ড বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই বিমানে ছিলেন দেশটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী। তবে আগুনে বিমানটি ধ্বংস হয়ে গেলেও ভাগ্যজোরে বেঁচে গেছেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সোমবার সকালে রাজ ডি আর কঙ্গোর লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। দুর্ঘটনার একাধিক ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপছিল বিমানটি। তবে দুর্ঘটনার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে মন্ত্রী-সহ ১৯ জনকেই নিরাপদ নামিয়ে আনা হয় বিমান থেকে। মন্ত্রী ও তার সফরসঙ্গীরা নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। প্রাণ হাতে করে দৌড় শুরু করেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, অবতরণ করার সময়ে বিমানটির চাকা পিছলে গিয়েছিল। আগুন ধরে যাওয়ার মূল কারণ এটাই। মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, আগুন লাগার আগের মুহূর্তে মন্ত্রী-সহ যাত্রীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কারও ব্যক্তিগত জিনিসপত্র-সরঞ্জাম উদ্ধার করা যায়নি। সেগুলো ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আরটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।