শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

তিন নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ০৫:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের তিন নৌকাসহ ৭৯ জেলেকে আটক করেছে ভারতের কোস্ট গার্ড। তারা পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ ধরছিলেন বলে অভিযোগ করেছে দেশটি। গত ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমা লাইনে নজরদারি চালানোর সময় বাংলাদেশি নৌকা ও জেলেদের আটক করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। ভারতের কোস্ট গার্ড দাবি করেছে, ওই বাংলাদেশি জেলেরা তাদের জলসীমার ভেতর মাছ ধরছিলেন। তখন নৌকাগুলো আটক করা হয়। বাংলাদেশি জেলেরা ভারতীয় জলসীমায় মাছ ধরার কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে পারেনি। সমুদ্র থেকে আটক করা নৌকায় তাজা মাছ ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম ছিল। এগুলোও আটক করে নিয়ে গেছে  কোস্টগার্ড।

আটকের পর নৌকা ও জেলেদের ফ্রাজেরগঞ্জ নিয়ে যাওয়া হয় এবং নৌ পুলিশের হাতে সমর্পণ করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশি জেলেদের প্রায়ই সমুদ্র থেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এমনকি বাংলাদেশের জলসীমার ভেতর থেকেও একাধিকবার আটকের ঘটনা ঘটেছে।এরআগে গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের ট্রলার আটক করে বাংলাদেশ। নৌবাহিনী ওই সময় ৯ ভারতীয় জেলেকে নিজেদের জিম্মায় নেয়। মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ৯ জন ভারতীয় জেলে ছিলেন। তারা সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। তাদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সূত্র: দ্য হিন্দু

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।