রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

বিস্ফোরক তথ্য ট্রাম্পের, বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি প্রিন্সের

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৫   ১২:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প। হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না- বলছেন ট্রাম্প। অথচ এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যই দাবি করেছিল খাশোগি হত্যায় অনুমোদন দেন সৌদি যুবরাজ। এদিকে যুক্তরাষ্ট্র সফরে দেশটিতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি প্রিন্স। 

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে নেওয়া হবে।এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, “মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?” জবাবে এমবিএস বলেন, “নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।”

২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এই প্রথম হোয়াইট হাউসে সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজকে স্বাগত জানানোর সময় ট্রাম্প দাবি করেন, খাশোগি হত্যার ব্যাপারে কিছুই জানতেন না সালমান।

যদিও ট্রাম্পের এই বক্তব্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির তথ্যের সম্পূর্ণ বিপরীত। ২০২১ সালে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল যে, খাশোগিকে 'গ্রেপ্তার বা হত্যা' করার অভিযানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই অনুমোদন দিয়েছিলেন।

প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন যুবরাজ সালমান। তিনি খাশোগি হত্যাকাণ্ডকে 'বেদনাদায়ক' ও 'বড় ভুল' বললেও দাবি করেছেন সৌদি আরব সঠিক তদন্ত ও ব্যবস্থা নিয়েছে।

খাশোগি বিতর্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। এই সফরে সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি, অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও আলোচনা চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্র-সৌদি আরবের অর্থনৈতিক ও সামরিক স্বার্থের জন্যই ট্রাম্প এ ধরণের মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...