শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৩:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। রোববার (২৩ নভেম্বর) সকালে এই ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারের পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। তবে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল দাওই শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার বাংলাদেশজুড়ে যে ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল, তার পরবর্তী কম্পন বা আফটারশকই আজকের কম্পনের কারণ হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।