শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শান্তি প্রস্তাব না মানলে জেলেনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয়, তবে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে। এমনকি শান্তি প্রস্তাব না মানলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা শান্তি চাই। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমরা চেষ্টা করছি যুদ্ধ শেষ করার। যেভাবেই হোক, এটা শেষ করতেই হবে।”

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন, তাহলে “চাইলে তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন”। মার্কিন এই খসড়া পরিকল্পনায় ইউক্রেনকে আরও কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে, তাদের সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে— এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে জেলেনস্কি বলেছেন, একদিকে “আত্মমর্যাদা হারানোর ঝুঁকি” এবং অন্যদিকে “গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ঝুঁকি”— এই দুই কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। তাদের দাবি, ইউক্রেন থেকে “নব্য-নাৎসিবাদ দূর করতে” এবং দেশটির সামরিকীকরণ বন্ধ করাই এই অভিযানের লক্ষ্য। ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করা ও ন্যাটো সদস্যপদ নিষিদ্ধ করার পাশাপাশি মস্কো চায়— ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি মর্যাদা দিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।