শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০১:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার সময় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করেছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সোমবার এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ ডন’কে বলেন, “এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।” মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হামলার সময় এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়। এর আগে গত সেপ্টেম্বরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা চালানো হলেও সেনাবাহিনী তা প্রতিহত করে। এ সময় ছয়জন সেনা সদস্য নিহত হন এবং পাঁচজন হামলাকারীও মারা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা-আল-খারিজ’ ওই হামলা চালায়। নিষিদ্ধঘোষিত টিটিপির সন্ত্রাসীদের বোঝাতে ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি ব্যবহার করে পাকিস্তান সরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।