শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ০২:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। তাদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। এক বিবৃতিতে পাক আইএসপিআর বলেছে, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এরপর ব্যাপক গোলাগুলিতে সেখানে ২২ জন নিহত হয়। বান্নু এলাকায় আরও কোনো সন্ত্রাসী থাকলে তাদের খুঁজে বের করতে ‘পরিচ্ছন্ন’ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। যদিও পাকিস্তান হামলার কথা অস্বীকার করেছে। এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা বিরাজমান ছিল। গত সোমবার পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

সূত্র: দ্য ন্যাশন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।