শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদি যুবরাজ ‘না’ বলায় ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার চাপে সরাসরি ‘না’ করায় যুবরাজের ওপর ক্ষিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠক হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দুই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়ের পর ট্রাম্প ‘হতাশ ও ক্ষুব্ধ’ হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথমে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণ ইস্যুটি উত্থাপন করেন। তিনি যুবরাজকে আহ্বান জানান যেন এখন থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের কাজ শুরু করেন তিনি। ওই সময় প্রিন্স সালমান বলেন, ইসরায়েলের সঙ্গে তিনি সম্পর্ক গড়তে চান। কিন্তু এটি এখন সম্ভব নয়। কারণ গাজায় ইসরায়েলের দুই বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান রয়েছে। আলোচনার বেশিরভাগ অংশই ‘শালীন’ থাকলেও ইসরায়েলের সঙ্গে এখন সম্পর্ক গড়তে না চাওয়ায় ক্রাউন প্রিন্সের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্প। সঙ্গে তিনি হতাশও হন। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিন সালমান বৈঠকে একবারও বলেননি তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না। তিনি এক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন। কিন্তু এক্ষেত্রে দ্বি-রাষ্ট্র এক বিশাল সমস্যা। সৌদির দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে চ্যানেল-১২ কে তারা কোনো জবাব দেয়নি। অপরদিকে হোয়াইট হাউজ বলেছে, “প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান।”

সূত্র: চ্যানেল-১২, টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।