শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

প্রকাশিত - ২৭ নভেম্বর, ২০২৫   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন অগ্নিনির্বাপক কর্মীসহ কমপক্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। 
চায়না ডেইলির তথ্য অনুযায়ী, একই সঙ্গে একাধিক টাওয়ারে আগুন লাগায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।ভবনগুলোর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের প্রতিবেদন বলছে, বিকেল ৫টা পর্যন্ত সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আর একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, আশেপাশের বাসিন্দাদের ঘরেই অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে নির্মাণের কাজে ব্যবহৃত বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এফপি জার্নাল
পথরেখা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।