শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে ভূমিকম্প, তীব্র কম্পনে ঘর থেকে বেরিয়ে গেলেন মানুষ

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৪:৪৭ পিএম
webnews24

২৪ রঘণ্টা অনলাইন : পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ। ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে। এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে। ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হেনেছিল। কাশ্মিরকে কাঁপিয়ে দেওয়া ওই ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। অপরদিকে বেলুচিস্তানে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হানে ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে হওয়া ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছিলেন। এছাড়া অনেক বাড়িঘর ধসে পড়েছিল। বিশেষ করে কাঁচা বাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।