শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৪:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝঢ় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ শনিবার সকালে দেশটির আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিল। এটি উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ধারণা করা হচ্ছে কাল রোববার ভোরের আগে উপকূলীয় অঞ্চলে এটি আছড়ে পড়বে। ডিটওয়াহর প্রভাবে ইতিমধ্যে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে ৮০ জন নিহত ২০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ির ছাড়া, গাছ ও অন্যান্য অবকাঠামোর ওপর আশ্রয় নেওয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল এবং অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন, বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে। আগাম সতর্কতার অংশ হিসেবে তামিলনাড়ুতে ইন্ডিগো তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে। এছাড়া গতকাল শুক্রবার রাতে রামআশ্রম-ওখা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। সমুদ্রের ওপর তৈরি পাম্বন ব্রিজে ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়টি থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। ঘূর্ণিঝড়টি মূল আঘাত আসবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।