শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুর্নীতির অভিযোগে বাড়িতে তল্লাশি, জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারম্যাক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতে এ ঘোষণা দেন জেলেনস্কি। এরআগে দুর্নীতির অভিযোগে আন্দ্রি ইয়ারম্যাকের বাড়িতে তল্লাশি চালায় দেশটির দুর্নীতি বিরোধী দুটি সংস্থা। সম্প্রতি জেলেনস্কির কাছের লোকদের অর্থআত্মসাতের ভয়াবহ তথ্য সামনে আসে। অভিযোগ রয়েছে, জেলেনস্কির কয়েকজন আস্থাভাজন ও মন্ত্রী জ্বালানি খাত থেকে ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। যেখানে সাধারণ মানুষ জ্বালানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন, সেখানে অর্থ চুরির তথ্য ফাঁস হওয়ার পর সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন।

এই চুরির সঙ্গে আন্দ্রি ইয়ারম্যাক সরাসরি জড়িত এমন কোনো তথ্য পাওয়া না গেলেও; তার বিরুদ্ধেও অভিযোগের তীর রয়েছে। এমন পরিস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। আন্দ্রি ইয়ারম্যাককে ইউক্রেনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটির প্রায় সবক্ষেত্রে তার প্রভাব ছিল। এছাড়া তিনি যুদ্ধ বন্ধে গঠিত ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে প্রধান আলোচক ছিলেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি খাতে ওই ভয়াবহ দুর্নীতি জেলেনস্কির নিজের অবস্থান নড়েবড়ে করে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার এমন কঠিন মুহূর্তে অর্থচুরির তথ্য ফাঁস আলোচনাকে ঝুঁকিতে ফেলেছে। আন্দ্রি ইয়ারম্যাক সরে যাওয়ায় এখন নতুন প্রধান আলোচক নিয়োগ দেবেন জেলেনস্কি।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।