শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ১১:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সব ধরনের আশ্রয়ের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। শুক্রবার (২৮ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো বলেন, প্রতিটি বিদেশি নাগরিককে চূড়ান্ত যাচাই নিশ্চিতের আগ পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তানের এক অভিবাসী। এরমধ্যে এক সেনা মারা গেছেন। ওই গুলির ঘটনার জেরে এ সিদ্ধান্ত নিলো মার্কিনিরা।এর আগে বৃহস্পতিবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের আওতাধীন ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনও দেশের আশ্রয় আবেদন অনুমোদন অথবা বাতিল না করেন।নির্দেশনায় বলা ছিল, সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছালে থামুন এবং অপেক্ষা করুন।

তবে আবেদন যাচাই বাচাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ইউএসসিআইএস জানায়, তারা ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী ব্যক্তিদের ইস্যু করা গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করবে। এ নির্দেশনায় বুধবারের গুলির ঘটনার উল্লেখ ছিল না।

এদিকে, তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, তার এ সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি। ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এরসঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।