শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিকিৎসকদের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ১২:০০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় চিকিৎসকদের উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তাকওয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো  রফিকূল ইসলাম দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে দোয়া করেন। প্রায় শতাধিক শিশু ও শিক্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে ডা. রফিক দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আরও উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. আশিক চৌধুরি পিয়াস, ডা. নোমান, ডা. তানজীর, ডা. বাদশা, ডা. মাহমুদ, ডা. রায়হান, ডা. মমী, ডা. ওমর, ডা. মুনতাসীর, ডা. মুসা, ডা: নাফি, ডা. সাব্বির, বদরুদ্দেজা শওকত, রিফাত, রিপুসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন