শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আফগানিস্তানে হত্যায় অভিযুক্ত ব্যক্তির জনসম্মুখে ফাঁসি কার্যকর

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৪:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এক বিবৃতিতে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, খুনের দায়ে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরা হয়েছে, তার নাম মঙ্গল। দেশটির খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে জনগণের সামনে প্রকাশ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর এ নিয়ে অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করেছে তালেবান।

আদালত বলেছেন, এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তের জন্য ‌‌‘‘প্রতিশোধমূলক শাস্তি’’ ঘোষণা করা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা অত্যন্ত নিখুঁতভাবে এবং বারবার পরীক্ষা-নিরীক্ষার সাজা ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভুক্তভোগীর পরিবারকে ক্ষমা ও শান্তির সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।’’ এর আগে, সোমবার দেশটির সরকারের প্রকাশিত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের বিজ্ঞপ্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে জনগণকে ওই মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। কর্তৃপক্ষ বলেছে, ২০২৫ সালের জানুয়ারিতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলায় তিন নারীসহ ১০ জন নিহত হন। অভিযুক্ত ব্যক্তি হামলাকারী দলের সদস্য ছিলেন। মঙ্গলের মৃত্যুদণ্ড কার্যকরের আগে আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এক বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এমন শাস্তি অমানবিক, নিষ্ঠুর এবং অস্বাভাবিক; যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেনেট বলেন, এই ধরনের সাজা কার্যকর বন্ধ হওয়া উচিত।

সূত্র: এএফপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।