শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেনটানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়। যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনির মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “নৌপথের মত আমরা স্থলেও হামলা শুরু করব। আপনার জানেন স্থলে হামলা নৌপথের হামলার চেয়ে সহজ, অনেক সহজ। আমরা জানি মাদক চোরাচালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি। তারা কোথায় থাকে সব জানি। খারাপ লোকেরা কোথায় থাকে আমরা জানি। সেখানে খুব শিগগিরই আমরা হামলা চালানো শুরু করব।”

ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরেই যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিনিদের দাবি, এসব নৌযানে করে মাদক চোরাচালান করা হচ্ছিল। এরমধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের দুইবার হামলার ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন। তখনো আরও অন্তত দুজন বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ভিডিও ফাঁসের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। তবে এটির পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তিনি মন্ত্রিসভায় এ ব্যাপারে বলেন, “মাদক চোরাকারবারীরা গত বছর দুই লাখ মানুষকে হত্যা করেছে। আমরা এ সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুর ছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না।” এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানে জড়িত হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। তবে তিনি এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।