শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মদের দোকানে ঢুকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইল র‌্যাকুন

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মদের দোকানে ঘটেছে অদ্ভুত ঘটনা। দোকানটিতে একটি বন্য র‌্যাকুন প্রবেশ করে মদ পান করে। প্রাণীটি এতই বেশি মদ খায় যে এটি দোকানের ভেতরই মাতাল অবস্থায় পড়ে থাকে। সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার দোকানটির কর্মীরা এসে দেখেন কয়েকটি মদের বোতল ভাঙা। এরপর তারা দোকানের ওয়াশরুমে একটি র‌্যাকুনকে পড়ে থাকতে দেখেন। প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানিয়েছেন, র‌্যাকুনটি দোকানের ছাদের কোনো অংশ দিয়ে প্রথমে ভেতরে পড়ে যায়। ওই সময় হয়ত কোনো বোতল ভেঙে যায়। এরপর এটির ধাক্কায় আরও কয়েকটি বোতল মাটিতে পড়ে ভাঙে। এরপর মাটিতে পড়া মদগুলো খায় এটি। আর খাওয়ার পরিমাণ এত বেশি ছিল যে এটি সম্পূর্ণ মাতাল হয়ে যায়। দোকানের সিসি ক্যামেরা খুব বেশি স্পষ্ট ছিল না। ফলে এটি কতটুকু মদ পান করেছে সেটি নিশ্চিত নয়। মাতাল হয়ে র‌্যাকুনটি কয়েক ঘণ্টা ধরে ঘুমায়। এটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।