শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন তিনি। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু। গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ব্যাপারে প্রশ্ন করলে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নেতানিয়াহু বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”

মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, “যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।” ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি। নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছর নিউইয়র্কে আসেন নেতানিয়াহু।

সূত্র: এএফপি  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।