শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সপ্তাহে তিনদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলবে বিমান বাংলাদেশের

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দেশটির ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে এ তথ্য জানান বাংলাদেশি দূত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।” ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট পরিচালিত হবে কি না এ প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, “যেমনটা ভারতীয় প্লেন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে। বিমানের ফ্লাইটও তেমনিভাবে ভারতের ওপর দিয়ে উড়বে।”

জিও টিভি জানিয়েছে, একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানের ওপর যেহেতু ভারত তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছে, তাই এ মুহূর্তে পাকিস্তানের কোনো বিমান সংস্থার ঢাকায় ফ্লাইট পরিচালনার খুব বেশি একটা সম্ভাবনা নেই। পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য, সংযোগ এবং সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সীমিত প্রবেশাধিকার, সীমান্ত-সংক্রান্ত বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে চলেছে। তিনি আরও বলেন, পাকিস্তান এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, কিন্তু প্রবেশাধিকারর অভাব এক্ষেত্রে এখনও সবচেয়ে বড় বাধা হয়েছে। আগে রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে সহজে বাণিজ্য হতো উল্লেখ করে বাংলাদেশি দূত বলেন, এখন পাকিস্তানের খেজুর দুবাই হয়ে আঞ্চলিক বাজারে পৌঁছায়।

সূত্র: জিও টিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।