শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।হঠাৎই বেড়েছে পেঁয়াজের দাম। গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতি বাজার স্থিতিশীল রাখতে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন