শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৫:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে। নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন। নৌকাটিতে মোট ২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা ১৮ জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা। প্রসঙ্গত, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দুই দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ১০ লাখেরও বেশি। গ্রিসে যেসব অভিবাসনপ্রত্যাশীরা নৌকাযোগে আসেন, তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি— এই তিন দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ, লিবিয়ার উপকূল থেকে এই তিন দ্বীপ সবচেয়ে কাছাকাছি। কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিাবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে।

সূত্র : রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।