শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি গাজিয়ানটেপ শহরের প্রায় ৯০ কিলোমিটার(৫৫ মাইল) পশ্চিমে ঘটেছে। গভর্নরের দপ্তরের উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানায়, নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন এবং তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। লরি চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাকে আটক করা হয়েছে এবং পুলিশ সড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।