শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ১২:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা  অণলাইন : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।স্থানীয় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৩ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে।ভূমিকম্পটি মাটির প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয় এবং এর পর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়।

হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন।’

কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে, সেটি পার্বত্য ও জনবসতি কম। তিনি জানান, ‘বেশিরভাগ মানুষ জানাচ্ছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।’

বার্ড আরও বলেন, ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হলো হেইন্স জংশন, যা প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের হিসাব অনুযায়ী, ২০২২ সালে এলাকার জনসংখ্যা ছিল ১,০১৮ জন। ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে ছিল, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী ৬৬২ জন বাস করে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।