শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এক যুগ পর ভিসা ফি বাড়াল মিসর

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বের অন্যতম পর্যটনরাষ্ট্র মিসর প্রায় এক যুগ পর প্রবেশ বা এন্টি ভিসা ফি ২০ ডলার বৃদ্ধি করেছে। এখন থেকে এন্ট্রি ভিসার ফি বাবদ আবেদনকারীকে ২৫ ডলারের পরিবর্তে ৪৫ ডলার গুণতে হব। গত সপ্তাহে এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ এল সিসি। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি প্রকাশও করা হয়েছে। এর আগে ২০১৪ সালের মে মাসে ভিসা ফি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করেছিল মিসর। তারপর দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে আর ফি বাড়ায়নি দেশটি।

বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর নাম উল্লেখ করা হলে প্রথমেই আসে মিসরের নাম। ফারাওদের পিরামিড এবং বিভিন্ন প্রাচীন ভাস্কর্য ও স্থাপনা দেখতে প্রতি বছর মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসেন মিসরে। সম্প্রতি দেশটি ব্যাপক মূল্যস্ফীতিতে ভুগছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভিসা ফি বাড়ানোর পদক্ষেফ নিয়েছে দেশটির সরকার।

সূত্র : গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।